সারাদেশ

প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাল ও একই সাথে ঝিনাইদহ সদর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে ২’শত টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান. চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার প্রথম দফায় ১ হাজার পরিবারকে এই সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা