সারাদেশ

উপহার নিয়ে করোনা রোগীদের বাড়িতে ইউএনও

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া : শুভেচ্ছা উপহার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে বিভিন্ন ফলমূল ও দুধ পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। ইউএনও নিজেই করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে উপহারের ঝুঁড়ি পৌঁছে দিয়েছেন। এছাড়াও জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের জন্যও শুভেচ্ছা উপহার পাঠানো হয়।

সোমবার বিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জনের বাড়িতে গিয়ে উপহারের ঝুড়ি পৌঁছে দেন তিনি। আর হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন করোনা রোগীর জন্য কর্তব্যরত চিকিৎসকের কাছে উপহার তুলে দেওয়া হয়।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এসব শুভেচ্ছা উপহারের ঝুঁড়িতে ছিল একটি তরমুজ, দুটি আনারস, এক কেজি মাল্টা, এক ডজন কলা, এক কেজি আপেল ও এক কেজি পেঁয়ারা এবং এক লিটার দুধ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের পরিবারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এর প্রেক্ষিতে আজ থেকে আমরা শুভেচ্ছা উপহার পাঠানো শুরু করেছি। এটি এখন থেকে ধারাবাহিকভাবে চলবে।

উপহার সামগ্রী দেয়ার সময়, ইউএনও'র সঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা