সারাদেশ

মা ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাও: পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্বের ছেড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহিণী অধিকা রানী। তাকে বাঁচাতে গিয়ে তার শাশুড়ি বিমলা রানীও (৫৫) জড়িয়ে পড়েন ওই তারে।

এ ঘটনা দেখে মা ও স্ত্রীকে বাঁচাতে এগিয়ে যান শ্রী কৃষ্ণ চন্দ্র (৪০)। কিন্তু মা ও স্ত্রীকে বাঁচাতে পারলেও নিজের শেষরক্ষা হয়নি। বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষ্ণ চন্দ্র।

এ ঘটনায় আহত মা ও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দফাদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণ ওই এলাকার খাটাসু চন্দ্রের ছেলে। পেশায় তিনি দর্জি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুর পা লেগে পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্বের তার ছিড়ে গেলে সেটি হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ অধিকা রানী। তাকে বাঁচাতে এগিয়ে গেলে শাশুড়ি বিমলা রানীও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে মা ও স্ত্রীকে বৈদ্যুতিক তার থেকে বাঁচাতে গিয়ে নিজে জড়িয়ে পড়েন শ্রী কৃষ্ণ চন্দ্র।

এতে ঘটনাস্থলেই মার যান তিনি। পরে পরিবারের লোকজন হতাহতদের হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। অসুস্থ শ্বাশুড়ি ও তার পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. স্বরুপ মালাকার জানান, সকাল ৯টার সময় কৃষ্ণসহ তার মা ও স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিল স্থানীয়রা। কৃষ্ণ হাসপাতালের পৌছানোর আগেই মারা যান। স্ত্রী ও মাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, দুপুর ২টার সময় ধনির হাটের পাশের শ্মশানে কৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারটির একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি ছিলেন কৃষ্ণ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা