সারাদেশ

ধর্ম নিয়ে কটুক্তি, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অমিত আচার্য্য (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৯টার দিকে জেলা শহরের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, অমিত আচার্য্য নামের এক যুবক ইসলাম ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে মো. ইব্রাহিম খলিল নামে একজন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। সেই প্রেক্ষিতে অমিতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৭। তারিখ ১৭ই এপ্রিল ২০২১ইং।

জানা যায়, সনাতন ধর্মাবলম্বী অমিত আচার্য্য খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মিহির আচার্য্যের ছেলে। ফেইসবুকে ‘ঋদ্ধ ঋষি’ ছদ্মনামের প্রোফাইল পরিচালনাকারী অমিত শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে ইসলাম ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিওচিত্রে উস্কানিমূলক উগ্রবাদী কটুক্তি করে।

পরে তাৎক্ষণিক তার মন্তব্যটি ভাইরাল হয়। এক পর্যায়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেইসবুক জুড়ে। এরপর অমিত নিজ এলাকা থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা