সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার বন্ধ 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিপ্রয়োজন সংশ্লিষ্ট যানবাহন ছাড়া ফেরি পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় কড়া নজরদারি শুরু করে জেলা পুলিশের ‍সদস্যরা। ভোর ৬টার পর যেসব যানবাহন ঘাটে গিয়ে পৌঁছেছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ফলে ঘাট এলাকায় ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

এদিকে, লকডাউন কার্যকর করতে ফেরিঘাটসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। তবে জরুরি প্রয়োজনীয় গাড়ি লকডাউন আওতার বাইরে রয়েছে। ফলে এমন প্রয়োজনীয় যানবাহন ছাড়া সকাল ৬টার পর থেকে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, জরুরি প্রয়োজনীয় ও লকডাউন আওতার বাইরে থাকা গাড়িগুলোকেই কেবল পারাপারের টিকিট দেওয়া হচ্ছে। মাত্র দুটি ফেরি জরুরি পারাপারে নিয়োজিত রয়েছে।

শিবালয় সার্কেলের পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষে আজ ভোর থেকে ঘাট এলাকাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকা দিয়ে জরুরি যানবাহন ছাড়া কোনো যাত্রী যেন পার না হতে পারে তা দেখা হচ্ছে। লকডাউন লংঘনকারীকে শাস্তির আওতায় আনা হবে।

এ সময় প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এসআর/আরএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা