সারাদেশ

সিরাজগঞ্জে ৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের জন্য রমজানের প্যাকেজ (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা চরে দাতা সংস্থা লাইফ এর অর্থায়নে সোস্যাল এইডের সহযোগিতায় গ্রামীণ ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই প্যাকেজ (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

লাইফ এর কো-অডিনেটর মো. ইসহাক উদ্দিন জানান, লাইফ জার্মানির একটি কোম্পানি। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় মানুষের পাশে থাকায় এই সংগঠনের মূল লক্ষ্য।

মহামারী কোভিড-১৯ এর কারণে কর্মহীন ও দুস্থদের মাঝে ৪০ কেজি চাউল, ৫ কেজি তেল, চিনি, লবণ, খেজুর, গুড়া দুধ, ডাউল, সোলা, গুড়ামরিচ বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন- গ্রামীণ ফ্রেন্ডস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ আলী সোহেল, পরিচালক আব্দুল ছালাম মামুন, পিডাব্লউডির নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউর রহমান মুন্সি, ইউপি সদস্য, সানোয়ার হোসেন, ই-পল্লী ডট কমের ম্যানেজার সাইফুল ইসলাম, স্টোর ইনচার্জ পপি রায় প্রমুখ। এসময় কাওয়াকোল ইউনিয়নের বিভিন্ন চর এলাকা থেকে অসহায় কর্মহীন মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী নেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা