সারাদেশ

জাটকা বিক্রির দায়ে দুই আড়তদারের কারাদণ্ড

শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় তরা এলাকায় জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই আড়তদারকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুশান্ত রাজবংশী ও নির্মল।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার তরা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই আড়তদারকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দুই আড়তদারের কাছ থেকে প্রায় ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

উক্ত অভিযানে সার্বিক সহায়তা করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা