সারাদেশ

মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আনোয়ার উল আলম শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক সেলিম তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ারুল উল আলম শহীদের সহধর্মিণী ডা. সাঈদা খান প্রমুখ।

এ সময় টাঙ্গাইল জেলা এবং উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ টিকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা