সারাদেশ

হরতালে খুলনায় যান চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভে সংঘর্ষের জেরে নিহত হওয়ার ঘটনায় হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে হরতালে খুলনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে নগরীর শিববাড়ির মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্রান্ডম গল্লামারী, ময়লাপোতা, ডাকবাংলার মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর ও জিরো পয়েন্ট সহ মহানগরীর সকল এলাকা ঘুরে দেখা যায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় প্রতিটি রাস্তার মোড়েই পুলিশ সদস্যদের উপস্থিতি ও টহল দেখা গেছে। এর বাইরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরাও টহল দিচ্ছে। কোথাও কোনো পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি হেফাজতে ইসলামের কোনো কর্মীকে।

এদিকে খুলনায় হরতালকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদেরও ব্যাপক তৎপরতাও রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগর পরিবহন সহ দুরপাল্লার সকল পরিবহন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলাচল করছে। খুলনা থেকে সকল রুটে ট্রেন ও নৌযান চলাচল আগের মতই চলছে। নগরীর সকল দোকানপাট ও শপিং সেন্টার খোলা রয়েছে।

বাস-মিনিবাস মালিক সমিতি আনোয়ার হোসেন সোনা জানান, হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো বাস চলাচল বন্ধ রাখা হয়নি। খুলনা থেকে সকল রুটে বাস চলাচল অন্যান্য দিনের মতই স্বাভাবিকভাবে চলাচল করছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যর পাশাপাশি র‌্যাব সদস্যদের কার পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল চলছে। তারা নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করছেন।

নগরীর শিববাড়ি ও রয়্যেল মোড় এলাকায় ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা বলেন, হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা এড়াতে বাড়তি পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, কোনো ধরনের সহিংসতাকে ছাড় দেওয়া হবে না। হরতালকে ঘিরে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বিভিন্ন বাহিনী।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা