সারাদেশ

বরিশালে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে আল আমিন (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ মার্চ ) সকালে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ হোটেলে শরীফ আবাসিক এর চতুর্থ তলার ২২৬ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত আল আমিন বরিশালের উজিরপুর উপজেলার কর্মন্দপুর গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি ঢাকা বাংলামটর এলাকার প্রিন্স কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার পদে কর্মরত।

ঘটনাটি হত্যাকান্ড সন্দেহে নিহতের স্ত্রী ইসরাত জাহান ও তার দাদীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এরা হলেন-নিহতের স্ত্রী ইশরাত জাহান, তার দাদীসহ মানিক, সোহেল, সুজন ও হোটেল ম্যানেজার।

নিহতের বোন লাকি আক্তার জানিয়েছেন, ‘আল আমিনের সাথে বরিশাল নগরীর নিউ সার্কুলার রোড হার্ড ফাউন্ডেশন এলাকার কবির হোসেনের মেয়ে ইসরাত জাহান এর প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত কয়েক মাস আগে তারা নিজেরা বিয়ে করে বলেও শোনা যায়। তবে ইসরাত জাহানের পরিবার তাদের বিয়ে মেনে নিচ্ছিল না। এ কারণে তারা বরিশালে পালিয়ে দেখা করতেন।

গত বৃহস্পতিবার আল আমিন ঢাকা থেকে বরিশালে আসেন। শুক্রবার সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে নথুল্লাবাদ এলাকার ওই আবাসিক হোটেলের রুম ভাড়া নিয়ে থাকেন।

লাকির অভিযোগ তার ভাইকে হোটেলে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে দাবি তার। তাছাড়া এই ঘটনায় হত্যা মামলা করবেন বলেও জানিয়েছেন নিহতের ভাই।

অপরদিকে নিহতের দুলাভাই বশির উদ্দিন বলেন, ‘আল আমিন কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। পালিয়ে বিয়ে করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেস চন্দ্র হালদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছি। তবে প্রাথমিকভাবে বলা সম্ভব নয় এটি হত্যা না-কি আত্মহত্যা।

তিনি বলেন, ‘নিহত যুবকের গলায় দাগ রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন আলামত জব্দ এবং সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ছয়জনকে থানায় নিয়ে আসা হয়েছে। সিআইডিও বিষয়টি নিয়ে কাজ করছে।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা