সারাদেশ

১২ হাজার ২শ টাকা কেজি ‘ইয়েলো টি’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে এক কেজি ‘ইয়েলো টি’ বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। চায়ের বাজারে এ চায়ের ব্যাপক চাহিদা থাকায় দুই কেজি ইয়েলো টি নিলামে উঠেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ২০ তম নিলামে পপুলার টি হাউজ ইয়েলো টি ক্রয় করে । ইতোপূর্বে চট্টগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ।

তিনি বলেন, বৃহস্পতিবার প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলামের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। এই নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২শ’ টাকায় বিক্রি হয়েছে।

‘ইয়েলো টি’ একটি সুস্বাদু পানীয়। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি।

এসব চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি। একটি কুঁড়ি, একটি পাতা দিয়ে এই চা উৎপাদন করা হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা-বাগানে। তারা ইতোপূর্বে হোয়াইট টি উৎপাদন করছে । দেশে যার চাহিদা ব্যাপক।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা