সারাদেশ
'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন'

পাহাড়ে সম্প্রীতির বন্ধনে গড়ে উঠবে 'সোনার বাংলা' 

আল-মামুন, খাগড়াছড়ি : ঐতিহাসিক ৭মার্চ ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আয়োজনে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে হাতিয়াপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার পাহাড়ী সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। শুরুতেই বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাটিরাঙ্গার বিভিন্ন শ্রেণী-পেশার ৫শ জন প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় সড়কের দু'পাশে হাজার হাজার মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় সেরা দশজনের হাতে পুরস্কার তুলে দেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: খোরশেদুল আলম, মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী, পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যে কোন প্রতিযোগিতা মানুষের মনকে প্রফুল্ল ও উজ্জীবিত রাখে। 'বঙ্গবন্ধুর সোনার বাংলা' গড়তে সকল সম্প্রদায়ের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে। 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' প্রতিযোগিতার মাধ্যমে সে সেতুবন্ধন সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন।

'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছে উল্লেখ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ম্যারাথন দৌড়ের মাধ্যমে পার্বত্যাঞ্চালে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে।

পরে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় মাটিরাঙ্গার ১২০জন হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা