সারাদেশ

রূপনগর ইয়ুথক্লাবের শিক্ষাসফর অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের রূপনগর ইয়ুথক্লাবের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) সমুদ্র পৃষ্ঠ থেকে ১২-১৩শ ফুট উচ্চতায় অবস্থিত চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়-স্বর্ণমন্দির ও গুলিশাখালী সৈকতে এই শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। রূপনগরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,ব্যবসায়ী,সাংবাদিকসহ ৫০ জন এতে অংশ নেয়।

শিক্ষাসফরের অংশ হিসেবে অভিযাত্রী দল প্রথমে পরিদর্শন করে চন্দ্রনাথ পাহাড়-স্বর্ণমন্দির । মেঘের চাদরে আবৃত এক স্বপ্নময় পাহাড়। পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি অভিযাত্রী দল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এছাড়াও গুলিয়াখালী সৈকত পরিদর্শন করে।

গুলিয়াখালী সমুদ্র সৈকতে খেলাধুলা ও স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ছিল শিক্ষাসফরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট।

শিক্ষাসফরের উচ্ছাসে সকলের মাঝে বিরাজ করে ভেদাভেদহীন আনন্দ।

পরে কুইজ প্রতিযোগিতা ও খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অন্যতম উপদেষ্টা মো. আবু হানিফ ও ক্লাবের কো-অর্ডিনেটর ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি জামাল উদ্দিন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন এবং সবাইকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এলাকার যুব সমাজের নৈতিক মান উন্নয়নের কাজে সহযোগিতার আহ্বান জানান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা