সারাদেশ

শ্রীমঙ্গলে আবারও টিলা কেটে রিসোর্ট নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের পর্যটন সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলায় টিলা কেটে রিসোর্ট তৈরি করা হচ্ছে। স্থানীয় রাধানগর এলাকায় তাওসী গার্ডেন নামে একটি রিসোর্টের বিরুদ্ধে টিলা কাটার অভিযোগটি উঠেছে।

এদিকে ঝুঁকিপূর্ণভাবে টিলা কাটার ফলে টিলা ধসের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। শ্রীমঙ্গলে বার বার টিলা কেটে রিসোর্ট তৈরীর কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পরবে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

মঙ্গলবার (২ মার্চ) সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে দেখতে পান, বেশ কয়েকজন শ্রমিক সেই টিলা কেটে সমান করছেন। টিলার নিচের অংশ এমনভাবে কাটা হয়েছে যে, বৃষ্টি হলে উপর থেকে টিলাটি ধসে পড়বে। টিলার কাটা অংশে আলগাভাবে ঘাস লাগানো হয়েছে যেন কাটা অংশটি তাৎক্ষণিক দেখে বুঝা না যায়।

টিলার মালিক সুভাষ পাল বলেন, টিলাটি আগেই কাটা ছিলো। এখন আমরা সামান্য জায়গা কেটে সমান করেছি। এখানে রিসোর্ট এলাকায় কয়েকটি ঘর হবে এবং একটি সুইমিংপুল তৈরি হবে। পর্যটকদের প্রাকৃতিক পরিবেশের আমেজ দিতে এ কাজটি করা হয়েছে। আমরা টিলার বেশি জায়গা কাটিনি। যে জায়গা কাটা হয়েছে সেখানে নতুন করে ঘাস লাগানো হবে।

রিসোর্টের মালিক নুরুল ইসলাম চৌধুরী বলেন, পর্যটকদের জন্য আমরা এই রিসোর্টটি তৈরি করতেছি। এখানে আমরা কোন টিলা কাটিনি। টিলার এ অংশ আগেই কাটা ছিল।

পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ও বিভিন্ন সংগঠন বার বার অভিযোগ দেই কিন্তু প্রশাসন অভিযোগ পেলে লোক দেখানো অভিযান ছাড়া আর কিছুই করে না। যেহেতু পাহাড় বা টিলা কাটা অপরাধ, আমরা চাইবো প্রশাসন পাহাড় বা টিলা কাটা বিষয়ে গুরুত্ব দিয়ে অভিযান করবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, পাহাড় বা টিলা কাটা পরিবেশ আইনে দন্ডনীয় অপরাধ। আমি শীঘ্রই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা