সারাদেশ

বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : জাতীয় ভোটার দিবস’ ২ মার্চ 'বয়স যদি ১৮ হয় ভোটার হতে দেরী নয়, ভোটার হব, ভোট দিব’ এই স্লোগানকে সামনে রেখে গত বছর ১ মার্চ প্রথমবারের মতো ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়।

সারাদেশের ন্যায় বেলকুচি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ বছর ২০২১ ভোটার দিবস পালন করা হয়েছে এবং সেই সাথে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২ মার্চ ) সকালে বেলকুচি উপজেলা চত্ত্বরে পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক এর সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলাম, বেলকুচি থানা ইনচার্জ (ওসি) তদন্ত নুরে আলম, বেলকুচি ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, পৌর সভার সংরক্ষিত মহিলা কমিশনার স্বর্না পারভিন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা