সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ মার্চ) বিকেল তিনটার দিকে সরদ উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরীটোলা গ্রামে ভবু দফাদারের পরিত্যক্ত কাঠ ফাড়ার মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড় ইন্দ্রারা ইসলামপুরের মৃত আব্দুল তফুর মিস্ত্রির ছেলে আবুল কালাম আজাদ (৫৩)।

র‌্যাব-৫ সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সোমবার বিকেল তিনটার দিকে মহারাজপুর চৌধুরীটোলা গ্রামের ভবু দফাদারের পরিত্যক্ত কাঠ ফাড়ার মিলের সামনে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে বাজারের ব্যাগ থেকে ৯১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

এ সময় তার একটি আটোরিক্সা, মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, হেরোইন জব্দের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/ জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা