সারাদেশ

কমলগঞ্জে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় শমশেরনগর স্টেশন রোডে হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার এর দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম আব্দুল লতিফ।

অগ্রণী ব্যাংক লি. কঠারকোনা শাখার ব্যবস্থাপক রিপন সরকার এর সভাপতিত্বে ও শওকত হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক লুৎফুল মজিদ, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো. নানু মিয়া, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সম্পাদক মোশাহিদুর রহমান, হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হামিদ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী আলী মোকাদ্দেস, নছিবুর রহমান, মহিউদ্দীন আহমেদ, বিল্লাল হোসেন, অগ্রণী ব্যাংক লি. টিলাগাঁও এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার আব্দুস শহীদ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লি. শমশেরনগর এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটর আব্দুল হালিম হুমায়ুন। এসময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়িসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা