সারাদেশ

কমলগঞ্জে মণিপুরীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমীতে কবিতা আবৃতি, নৃত্য, সংগীতানুষ্ঠান এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মনিপুরীদের দু’টি পৃথক স্থানে ভাষা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১২টায় মাধবপুর শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহা ও বিধান সিনহার সঞ্চালনায় শিশুদের ভাষা দিবস ও কবিতা আবৃত্তি পরিবেশন হয়। এ পর্বে মণিপুরি সম্প্রদায়ের বাহিরের শিশুরা অংশ নেয়।

এরপর শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার পরিচালনায় একাডেমীর সংগীত শিক্ষার্থীদের অংশগ্রহণে অমর একুশের দলীয় কালজয়ী গান ও বাংলা ও মণিপুরি ভাষায় সালাম সালাম গানটি পরিবেশন করা হয়।

একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীস সিনহার কোরিওগ্রাফিতে একুশের গীতিনাট্য পরিবেশন করা হয়। এর পর শিশু শিল্পীদের অংশ গ্রহণে নৃত্য পরিবশন করা হয়। সবশেষে কবিতা আবৃতিতে ও হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মণিপুরী ললিত কলা একাডমেীর অমর একুশ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল গফুর চৌধুরী, মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খান, নৃত্য প্রশিক্ষক অনিল সিংহ প্রমুখ।

আলোচনাকালে মণিপুরী নেতৃবৃন্দরা দেশের সকল ক্ষুদ্র ও ন-ৃগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান। সিলেট অঞ্চলের নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে রক্ষার জন্য এ অঞ্চলে একটি নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠী যাদুঘর স্থাপনের দাবি জানান।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা