সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সাইনবোর্ডে ইংরেজি ভাষার ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এখন বাংলার পরিবর্তে চলছে ইংরেজি ভাষার ছড়াছড়ি। সংবিধানের ৩ অনুচ্ছেদ এবং বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারা অনুসারে সর্বত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ সকল প্রতিষ্ঠানের চিঠিপত্র, আইন-আদালতের সাওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে।

কিন্তু তা মানছে না অনেক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো। তাই এই সকল বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।

দেশের সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড ও বাংলা ভাষার প্রচলন আইনটি ১৯৮৭ সালের ৮ মার্চ পাস হয়। কিন্তু ৩৪ বছরেও আইনটি অনুসরণ না করায় বর্তমানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠাগুলোতে এখন ইংরেজী ভাষার ব্যবহার নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। শুধু তাই নয় সম্প্রতি নরসিংদীর বিভিন্ন উপজেলার বড় বড় প্রতিষ্ঠান সহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইটেই ইংরেজী ভাষা ব্যবহার করা হচ্ছে। আর এটি বাংলা ভাষার জন্য অপমান আর অবমাননা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই গেইটের নাম বাংলায় লেখার জন্য দাবি করেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।

আইনজীবী মমিন আফ্রদি জানান, শিক্ষার্থীদের দাবি, স্কুলের গেইটে শুধুমাত্র ইংরেজীতে লেখা রয়েছে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই গ্রামের অধিকাংশ মানুষই ইংরেজীতে পড়তে পারে না। তাই এই গেইটে ইংরেজীর পরিবর্তে স্কুলের নামটি বাংলায় লেখা হোক।

নরসিংদী থেকে প্রকাশিত ব্রহ্মপুত্র নামে একটি পত্রিকার সম্পাদক সুমন ইউসুফ জানান, সচেতন মহলের পক্ষ থেকে ক্ষোভ জানিয়ে বলা হয়েছে সরকারের আইন সত্ত্বেও বাংলা ভাষার পরিবর্তে ইংরেজী ভাষার ব্যবহার বাংলা ভাষাকে অপমান আর অবমাননা করার সামিল। তাই দেশের সকল সাইনবোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ইংরেজীর পরিবর্তে বাংলায় লেখার দাবী জানান।

এবিষয়ে নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ ভাষার জন্য যুদ্ধ করেছে। একমাত্র বাংলাদেশই ভাষার জন্য যুদ্ধ করেছে। তাই সারা বিশ্ব আজ এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে পালন করছে।
এছাড়া এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই মুক্তিযুদ্ধ। তাই এই বাংলাকে অবজ্ঞা বা অবহেলা করার কোনো সুযোগ নেই। কেউ যদি এর ব্যতিক্রম করে থাকে তাহলে এদিকে সরকারের নজর দেয়া প্রয়োজন।

নরসিংদীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইট সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও গেইট ইংরেজী ভাষায় লেখার পরিবর্তে বাংলা ভাষায় লেখার দাবি জানিয়ে এবিষয়ে প্রশাসনের তদারকী করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা