সারাদেশ

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুলাডুলি রেল স্টেশন এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেল স্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা