সারাদেশ

খুলনায় সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি বাগেরহাটের কচুয়া নামক স্থানে। তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যায়। এসময় হেলপার সাব্বির বাসে থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, ভোররাতের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে খবর চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা