সারাদেশ

'শেখ হাসিনার গাড়িবহরে হামলার রায় হাইকোর্টে বহাল থাকবে'

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার ঘটনার রায় নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনীর বলেছেন, দীর্ঘদিন হাইকোর্টে মামলাটি স্থগিত ছিল। হাইকোর্ট থেকে মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচার কাজ শুরু করা হয়েছিল। মামলায় আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছে। ২০ জন সাক্ষীর সাফাই সাক্ষ্যতে প্রমাণিত হয়েছে এ হামলার ঘটনা ঘটেছে। তারা প্রমাণের ব্যত্যয় ঘটাতে পারেনি। যে রায় রয়েছে এতে বিচার কাজ সুষ্ঠু হয়েছে। ন্যায় বিচার হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি এ রায় হাইকোর্টে বহাল থাকবে। রায়ের কপি তুলে পরীক্ষা করে দেখা হবে আপিল করার সুযোগ আছে কি না। আপিল করার সুযোগ থাকলে সাজা আরও বৃদ্ধির জন্য আবেদন করা হবে। হামলার সময় বিএনপি ক্ষমতায় ছিল। তারা প্রমাণে ব্যর্থ হয়েছে। এখানে প্রহসনের কোন বিচার হয়নি।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তার সাথে অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা