সারাদেশ

৭ ফেব্রুয়ারি খুলনায় প্রথম টিকা নিবেন সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় গণ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এ দিন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক নিজে প্রথম টিকা নিয়ে কর্মসূচীর উদ্ধোধন করবেন। রোববার ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা প্রদান শুরু হবে। ঐ দিন সর্বপ্রথম টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি করোনা টিকা গ্রহন করে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

শুক্রবার ( ৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি প্রথমে টিকা নিবেন। এরপর আমি টিকা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছি। ঐ দিন সরকারি অনেক কর্মকর্তা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

করোনা টিকা নেওয়ার অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে যারা টিকা নিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। টিকা গ্রহন কারীর অবশ্যই নিজের এনআইডি ও মোবাইল নম্বরযুক্ত করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের কাগজ দেখিয়ে তারপর টিকা নিতে হবে।

গত রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনায় ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা পৌঁছায়। নগরীর স্কুল হেলথ ক্লি‌নিকে এ টিকা সংরক্ষণ করা হচ্ছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায়, প্রথম ধাপে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে।

আর উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেওয়া হবে। টিকাদানকারী প্রতিটি টিমে ২ জন টিকা প্রয়োগকারী ও ৪ জন স্বেচ্ছাসেবী থাকবেন। টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নগরের টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

সফল বাস্তবায়নে সিটি কর্পোরেশনের মেয়রকে সভাপতি ও একই সংস্থার চিফ মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/খায়রুল আলম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা