সারাদেশ

দাদী হত্যা মামলায় মা-ছেলেসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে নাতি কর্তৃক দাদী হত্যা মামলার মূল আসামি ঘাতক নাতি মোশাররফ হোসেন অনিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাঝে রহমত আলী (৪৫) নামে এক আসামি পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত নাতি মোশাররফ হোসেন অনিক (২০), রফিকুল ইসলামের স্ত্রী ও ঘাতক অনিকের মা হাফেজা (৪০), অনিকের চাচা মোস্তফাকে (৩৫) নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের তিনজনকে কারাগারে প্রেরণ করেণ বলে বুধবার (৩ জানুয়ায়ি) দুপুরে জানান এ মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আহমেদ।

হত্যা মামলা সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার (৩১ জানুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলা মাধবদীর কাঠালিয়া ইউনিয়নে মৈষাদী গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন অনিক এর সাথে একটি আমগাছ কাটা নিয়ে তার দাদী আমিরজান (৫৫)’র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনিক উত্তেজিত হয়ে তার দাদীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এসময় আমিরজানের স্বামী হোসেন আলী এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরজানের মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্বামী হোসেন আলী বাদী হয়ে নাতি মোশাররফ হোসেন অনিক, তার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী ও ঘাতক অনিকের মা হাফেজা,অনিকের চাচা মোস্তফা,অনিকের মামা সাবেক ইউপি সদস্য জায়েদ আলীর ছেলে রহমত আলীসহ চারজনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, কাঠালিয়া ইউনিয়নের মৈশাদী গ্রামে আলোচিত এ খুনের ঘটনায় গত সোমবার রাতে ঘাতক অনিকদের বাড়িতে অভিযান চালিয়ে হাফেজা ও মোস্তফাকে তাদের বাড়ি থেকে আটক করা হয় এবং পরদিন মোশাররফ হোসেন অনিককে আটক করা হয়। আটকৃত তিনজনকে নরসিংদী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা