সারাদেশ

সম্পত্তির বিরোধে সৌদি প্রবাসী শামীম খুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ার মুকুন্দপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় শামীম আহমদ (৪৪) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মুকুন্দপুরে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশীরা জানান, কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় সৌদি প্রবাসী শামিমের পরিবারের সদস্যদের সাথে সুফিয়ানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া চলাকালে প্রতিপক্ষের হামলায় শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে চলা বিরোধে ঘটনাটি ঘটেছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা