সারাদেশ

মানিকগঞ্জে ৫০ কিলোমিটার সড়ক মেরামত

শামীম রেজা, মানিকগঞ্জ: ‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মোবাইল মেনটেনেন্সের মাধ্যমে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি)। এ প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিনশ’ কিলোমিটার সড়কের মধ্যে ইতোমধ্যে ৫০ কিলোমিটার সংস্কারের কাজ শেষ হয়েছে। কোন ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়াই প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টায় এ কাজগুলো সমাপ্ত হয়েছে। এ প্রকল্পটি আগামী জুন মাস পর্যন্ত চলবে। এ কাজ বাস্তবায়ন করে নজির স্থাপন করেছেন মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক।

জানা যায়, এ বছরে দু’দফায় বন্যায় জেলার ৪২টি রাস্তা অর্থাৎ তিনশ’ কিলোমিটার গ্রামীণ পাকাসড়ক বিধ্বস্ত হয়। ভাঙনের কবলে আঞ্চলিক অভ্যন্তরীণ পিচঢালা, কারপেটিং রাস্তাসহ ইট সলিং ও আধাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ৫৮ কিলোমিটার। এতে বিপদে পড়েছে কয়েক লাখ মানুষ।

হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ গ্রামের মো. মহিদুর রহমান বলেন, এভাবের বন্যার পানির তোড়ে হরিরামপুর-নয়ারহাট সড়কের আন্ধারমানিক নামক স্থানে ভেঙে যায়। এতে উপজেলা সদরের সাথে জেলার বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু বন্যার পানি নেমে যাওয়া সাথে সাথেই এলজিইডির ব্যবস্থাপনায় এক মাসের মধ্যেই ভেঙে যাওয়া স্থান মেরামত করে। ফলে পুনরায় শুরু হয় যোগাযোগ ব্যবস্থা।

সাটুরিয়া উপজেলার মোতালেব হোসেন বলেন, বন্যায় দড়গ্রাম-লাইহাটি সড়কের বিভিন্ন জায়গায় খনাখন্দকে সৃষ্টি হয়। ফলে যান চলাচলে বিঘ্ন হয়। পরে এলজিইডি অফিস মোবাইল মেনটেনেন্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এ সমস্ত সড়ক সংস্কার করায় যানবাহন চলাচল শুরু হয়।

এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মোবাইল মেন্টেনেসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়েছে। আর ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে করতে গেলে দীর্ঘ সময় লাগতো। রাস্তার যেখানেই খনাখন্দ সৃষ্টি হয়েছে সেখানেই সংস্কার করা হয়েছে। এতে মানিকগঞ্জবাসী উপকৃত হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক জানান, মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জ জেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে মোবাইল মেনটেনেন্স প্রকল্পের আওতায় ৫৮ কিলোমিটার সড়ক মেরামত করা হবে। ইতোমধ্যে ৫০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ সমাপ্ত হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত সড়ক আগামী জুন মাসের মধ্যে সমাপ্ত করা হবে। তাৎক্ষনিকভাবে সংস্কারের জন্য আমরা সকল ধরনের মালামাল ক্রয় করে রেখেছি। যখন প্রয়োজন হবে তখনই সড়কের ভাঙা অংশে সংস্কার কাজ করবো। এতে খরচও কম লাগবে। যান চলাচলে কোন বিঘ্ন ঘটবে না।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা