সারাদেশ

বান্দরবানে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিলীপ বড়ুয়া সহ সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। তবে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, নাগরিক পরিষদ সহ পাঁচজন প্রার্থীই লড়ছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাত জন কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এরা হলেন- ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বিমল কান্তি দাশ, জামায়াত নেতা আজিজুল হক, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আলমগীর হোসেন, ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিএনপি নেতা মো. ফরিদুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রমিক লীগ নেতা হুমায়ুন কবীর।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র সহ মোট পাঁচ জন প্রার্থী।

এরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো: জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন সাতজন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে সাতজন নারী কাউন্সিলর প্রার্থী। প্রার্থীরা হলেন- ১নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবুল খায়ের আবু, বিএনপি মো.নাছির উদ্দিন, দুই নম্বর ওয়ার্ডে জামায়াতের মোহাম্মদ আলী, আওয়ামী লীগের আবু তাহের, তিন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অজিত কান্তি দাস, আওয়ামী লীগ বিদ্রোহী মহরম আলী, চার নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ওমর ফারুক, আওয়ামী লীগ বিদ্রোহী শিমুল দাস, বিএনপির আজাহারুল ইসলাম বাবুল, পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মংমংসো মারমা, বিএনপির লুবু প্রু, ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সৌরভ দাস শেখর, বিএনপির প্রার্থী মোহাম্মদ সোহেল, সাত নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হারুন সরদার, বিএনপি প্রার্থী মো. শামীম সিকদার, আওয়ামী লীগ বিদ্রোহী হারুন গাজী, নাগরিক পরিষদের শামসুল হক সামু, বিদ্রোহী আব্দুল জলিল, আট নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হাবিবুর রহমান খোকন, নাগরিক পরিষদের কামরুল হাসান বাচ্চু, আওয়ামী লীগ বিদ্রোহী শেখ সাহাদাত, নয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা, বিএনপির প্রার্থী জহির উদ্দিন মাসুম, বিএনপি বিদ্রোহী আরিফ চৌধুরী, স্বতন্ত্র মোহাম্মদ রাজু।

সংরক্ষিত আসনে ১.২.৩ আওয়ামী লীগের প্রার্থী দিপিকা তঞ্চঙ্গা, বিএনপির প্রার্থী খুরশিদা বেগম, ৪.৫.৬ আওয়ামী লীগের প্রার্থী এমোচিং মারমা, আওয়ামী লীগ বিদ্রোহী সালেহা বেগম, ৭.৮.৯ আওয়ামী লীগের প্রার্থী শাহানা আকতার শানু, বিএনপির প্রার্থী গীতারানী দে গুরাটুনি, নাগরিক পরিষদের রহিমা বেগম।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাত জন কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করেছেন। এখন ৫ জন মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং সাত জন নারী সংরক্ষিত আসনে লড়ছেন।


সান নিউজ/এআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা