সারাদেশ

পদ্মা সেতুর সর্বশেষ পিলারের কাজ সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতুর ৪২টি পিলারের সবগুলোর কাজ শেষ হয়েছে। গতরাত (৩১ মার্চ) ১০টার দিকে সেতুর ২৬তম পিলারের কাজ সম্পন্নের মধ্য দিয়ে মোট ৪২টি পিলারের নির্মাণ কাজ শেষ হলো। ২৬তম পিলারটিই ছিল পদ্মা সেতুর সর্বশেষ পিলার।

এখন সেতু পুরোপুরি দৃশ্যমান হতে বাকি রইলো ১৪টি স্প্যান বসানোর কাজ। ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে। এরই মধ্যে ২৭টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে।

চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানায়, সেতুর ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়া এসেছে ৩৯টি। চীনে বাকি ২টি স্প্যান নির্মাণ কাজ শেষ করে ব্লাস্টিং ও পেইন্টিং কাজ চলছে। এ মাসের মধ্যেই স্প্যান দুটি চীন থেকে বাংলাদেশে আনা হবে।

সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হলে এর ভেতরে রেলপথ ও উপরে সড়কপথে কাজ শুরু হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর সবশেষ পিলারের ওপরের অংশে কংক্রিট দিয়ে ঢালাইয়ের কাজ শুরু হয়। শেষ হয় রাত ১০টার দিকে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, এরপর আরও তিন দিনের মধ্যে এটি শক্ত আকার ধারণ করবে। আর প্রায় এক মাসের মধ্যে পুরোপুরি লোড নেওয়ার ক্ষমতা অর্জন করবে পিলারটি।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা পদ্মা সেতুর খুঁটির কাজ শেষের মধ্য দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিক্রম করলো সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মা সেতু।

মাঝখানে শুধুমাত্র খুঁটি জটিলতার কারণে কাজ পিছিয়েছে এক বছরের বেশি সময়। পরে নতুন করে পিলারের নকশা প্রণয়ন করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা