সারাদেশ

গাজীপুরে একই ঘরে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিটি করপোরেশনের কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, সোমবার ৩০ মার্চ) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।

উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পানিশাইল এলাকার মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) এবং মেয়ে মোহিনী (২ মাস)। মোশারফের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ফকিরতরি এলাকায়। তিনি পরিবার নিয়ে পানিশাইল এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন। সেখান থেকেই মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

বাড়ির রক্ষণাবেক্ষণকারী কবির হোসেন জানান, পানিশাইল এলাকার এই বাড়িটির মালিক সাদেক আলীর নামের এক ব্যক্তি। বাড়িটির একটি বাসা ভাড়া করা পরিবার নিয়ে থাকতেন মোশারফ হোসেন।

আজ (৩১ মার্চ) সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় বাসার অন্য লোকজন তাদের ডাকাডাকি করেন। কিন্তু ওই ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। তাছাড়া ঘরের ভেতর থেকে বিষের তীব্র গন্ধ বের হচ্ছিল।

এমন অবস্থায় স্থানীয়রা ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কাশিমপুর থানা থেকে একদল পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো মোশারফ হোসেনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিচে বিছানায় পড়ে ছিল তাঁর স্ত্রী হোসনে আরা ও মেয়ে মোহিনীর মরদেহ।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা