সারাদেশ

কালিহাতীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৪

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার (২০ জানুয়ারি) বিকেলে গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ তার পক্ষের চার জন আহত হন।

সভাপতি পদ প্রার্থী ইউনিয়ন আলীগের আইনবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চার জন প্রার্থী ছিলাম। এমপি, জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর কথা বলেন, কিন্তু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান। এক পর্যায়ে হৈ হুল্লোর শুরু হয়ে গেলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ শহিদুল ইসলাম, মোমিন তালুকদার ও ওবায়দুল ইসলাম তালুকদার গুরুতর আহত হয়। এ বিষয়ে তারা আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।

আব্দুল হাই তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুইশ তিপান্ন জন কাউন্সিলর সভাপতি নির্বাচনের বিষয়টি নেতৃবৃন্দের উপর ছেড়ে দিলে, চেয়ারম্যান সাহেব এমপি মহোদয়সহ নেতৃবৃন্দকে অপমান করে কাউন্সিলরদের উপর মোবাইল দিয়ে ঢিল ছুড়লে কিছু উত্তেজিত কাউন্সিলররা তার উপর চড়াও হলে কয়েকজন আহত হোন। তাদের পক্ষের কেউ আহত হয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের কেউ আহত হয়নি।

সংসদ সদস্য হাছান ইমাম খাঁন সোহেল হাজারী এ বিষয়ে বলেন, সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশন ভালোভাবেই চলছিল। কাউন্সিলর তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন মূলতবি ঘোষণা করেন। আমরা চলে আসার পরে কিছু গোলমাল হয়।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা