সারাদেশ

দশমিনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার  

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (১৯) গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলা শহরের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি একই উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বড়গোপালদী গ্রামের মো. সাহেব আলী প্যাদার পুত্র।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসীম বুধবার (২০ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দশমিনা থানার মামলা সূত্রে জানা যায়, আসামি মো. সাইফুল ইসলাম (১৯) ওই স্কুলছাত্রীর নানার বাসায় গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর নানা বাদী হয়ে দশমিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা