সারাদেশ

মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জে মসজিদের কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার দু’পক্ষের সংঘর্সের ঘটন ঘটেছে। এতে এক মুসল্লি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নজরুল ইসলাম পাড় (৫৮)। তিনি কালীগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- শাহাজাহান মোড়ল ও আলামিন। আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা কাশিবাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার ছিল দক্ষিণ কাশিবাটি জামে মসজিদ পরিচালনা কমিটির বৈঠক। সেই অনুযায়ী এদিন বিকেল ৩ টার দিকে বৈঠক চলাকালে নতুন কমিটি গঠন নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় ব্লুর রহমানের পক্ষের লোকজন ফজলুর রহমানের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ পর্যায়ে দুপক্ষের ধস্তাধস্তিতে নজরুল ইসলাম নামে একজন মারা যান।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দক্ষিণ কাশিবাটি জামে মসজিদের কমিটির গঠন করা নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে নজরুল ইসলাম পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যান বলে তিনি শুনেছেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নজরুল ইসলাম নামে একজন মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তিনি কিভাবে মারা গেছেন তা তিনি বলতে পারছেন না এ মুহূর্তে।

সান নিউজ/এমআরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা