সারাদেশ

খাগড়াছড়ি পৌর নির্বাচন: শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনকে ঘিরে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ।প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মাঠে সরব আওয়ামী লীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর নৌকার পালে লেগেছে হাওয়া। সাধারণ ভোটারদের জনসমর্থন নিয়ে সরগরম নৌকার মাঠ। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগের, বিপরীত মেরুর রাজনৈতিক দল বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল।

এদিকে, বিরামহীন প্রচারণায় ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের রফিকুল আলম। প্রার্থী দিলেও মাঠে তেমন দেখা নেই লাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ এর।

তবে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। ফলে ত্রিমূখী লড়াইয়ে মাঠ দখলে মরিয়া তিন প্রার্থীই। হার-জিত যাই হোক কঠোর অবস্থানে ভোটের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অবস্থান নেওয়ার বিষয়টি এখনো অনেকটা ওপেন সিক্রেট। নানা শঙ্কা আর জল্পনা-কল্পনার মধ্যেও ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে ঘিরে প্রথমবারের মত নতুন ইভিএমএ এর সঙ্গে পরিচিত হওয়া নিয়েও ভোটারদের মধ্যে রয়েছে আগ্রহ ও কৌতুহল। ফলে এই পৌর নির্বাচন উৎসবের মধ্যে আরেক নতুন উৎসবে পরিণত হতে যাচ্ছে ১৬ জানুয়ারী ২০২১ শনিবার। ইভিএম নিয়ে নানা আশঙ্কাও রয়েছে ভোটারদের মধ্যে।

লিপলেট ও প্রচারপত্র বিতরণ,উঠান বৈঠক,পথসভা,গণসংযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা। এবার ভোটারদের কাছে অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেয়র প্রার্থীরা। কারণ শিক্ষা,জনপ্রিয়তা ও পৌরবাসীর কাছে পরিচিত এবং পৌরবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে সকল প্রার্থীরাই। তবে কে হচ্ছে খাগড়াছড়ি মিনি সিটির পৌর অভিভাবক তা দেখতে অপেক্ষা করতে হবে ১৬ জানুয়ারী সন্ধ্যা পর্যন্ত।

মেয়র প্রার্থীদের মধ্যে নির্ভেজাল, ক্লিন ইমেজের, জনসমর্থন ও ভদ্র মানসিকতার লোক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর। তিনি নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সারাদেশের সাথে তাল মিলিয়ে খাগড়াছড়ি পৌরসভাকে মেগা সিটিতে পরিণত করার প্রতিশ্রুতি রয়েছে তার। এছাড়াও সংগঠনের সকল নেতাকর্মীদের একাট্টা প্রচেষ্টায় এই পৌর নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছে তিনি। তিনি জানান পৌরসভার শাষক নয়, সেবক হতে চান তিনি।

অন্যদিকে, নম্র-ভদ্র, শিক্ষা ও জনপ্রিয়তায় পিছিয়ে নেই আওয়ামী লীগের চির প্রতিদ্বন্ধী ধানের শীষের বিএনপির প্রার্থী মো. ইব্রাহীম খলিল। তিনি বলেন, পৌরসভায় প্রভাবমুক্ত নির্বাচন ও কোন কারচুপি না হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। জয়লাভ করলে তিনি সাধারণ মানুষের মাথা থেকে উচ্চকরের বোঝা ও সকল এলাকায় সমহারে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনিও।

স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম দুই দুই বার নির্বাচিত হয়ে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করলেও তার বিরুদ্ধে সাংবাদিক মারধর, ক্ষমতার অপব্যবহার ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর তকমা রয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সঙ্গে তার রয়েছে নানামূখী বিরোধ। ফলে জনপ্রিয়তা থাকলেও দলের বিরোধীতায় কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তিনি বলেন, বিগত দিনের পৌর এলাকার উন্নয়ন মুল্যায়ন করে এবং চলমান কাজের সমাপ্তি করতে প্রভাবমুক্ত নির্বাচন হলে জনগণ তাকেই জয়যুক্ত করবেন।

মাঠে প্রার্থী হয়েও তেমন কোন প্রচার-প্রচারণার দেখা মিলেনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ এর। তিনিও পৌরবাসীর সেবা করার প্রতিশ্রুতি নিয়ে নেমেছিলেন নির্বাচনী মাঠে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রণ বিক্রম ত্রিপুরা বলেন, কোন প্রার্থী যদি নির্বাচনী মাঠে বিশৃঙ্খলা করার চেষ্টা করে প্রশাসন তা শক্ত হারে দমন করবে।

ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন বলে জানা যায়। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবার।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা