সারাদেশ

আপনারা ঘরে থাকুন, আমরাই আসব আপনার কাছে  

চট্টগ্রাম প্রতিনিধি:

করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এ লক্ষ্যে সারাদেশে সেনাবাহিনী সদস্যদের সঙ্গে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে তারা সতর্কও করছেন। এমনকি প্রয়োজনে পাশে থাকার কথা বলছেন তারা।

চট্টগ্রামের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন নিজে মাইকিং করে নগরবাসীর উদ্দেশে বলছেন, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে ৬১৯৯২২ এই নম্বরে কোতয়ালী থানায় ফোন করে সহায়তা নিন। আপনারা ঘরে থাকুন, আমরা আপনার প্রয়োজনে চলে আসব, আপনার প্রয়োজন পূরণ করব।

পুলিশের এ আহ্বানে ঘোষিত নম্বরে ফোন করেন এক নারী। তিনি জানান, তার স্বামী একজন জাহাজের ক্যাপ্টেন। সম্প্রতি জাহাজ থেকে ফেরার পর তিনি সেলফ কোয়ারেন্টাইনে আছেন। এ অবস্থায় তার পরিবারের বাজার-সদাই করা খুব প্রয়োজন। কিন্তু লকডাউনের কারণে তিনি বাসা থেকে বের হতে পারছেন না।

সমস্যা শুনে টিম কোতয়ালীর এক পুলিশ সদস্য গিয়ে ওই নারীকে প্রয়োজনীয় বাজার করে দেন। পুলিশের এমন মানবিক আচরণে বিস্মিয় প্রকাশ করেছেন ওই গৃহবধূ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা মিরিন্ডা লেইনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গৃহবধূ রেবেকা সুলতানা বলেন, আমিতো অবাক! এদেশে এমনও হয়! সাহস করে ফোন দিলাম থানায়, বললাম, লকডাউনের কারণে বের হতে পারছি না, কিন্তু আজ বাজার করা খুব প্রয়োজন। বিশ্বাস করুন মাত্র ৩০ মিনিটেই তারা আমাকে বাজার করে এনে দিয়েছেন। গত দুইদিন একেবারে বের হইনি। ভয় হচ্ছিল পুলিশ যদি লাঠিপেটা করে। অথচ সেই পুলিশই আমাদের বাজার করে দিল!

এ সময় তিনি জানান, ওই পুলিশ সদস্য মাছ ও নানা ধরনের সবজি মিলিয়ে ১১শ টাকার বাজার করে দিয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, মিরিন্ডা লেনের মিসেস রেবেকা সুলতানা আমাদের হেল্প লাইনে ফোন করে জানান, তার স্বামী আজাহারুল ইসলাম করোনাভাইরাসের ঝুঁকি থাকায় সেলফ কোয়ারেন্টাইনে আছেন। বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই। এই লকডাউনে দুই মেয়ে নিয়ে তিনি অসহায় অবস্থায় আছেন। বাজারে যেতে পারছেন না। খবর পেয়ে আমি এক পুলিশ সদস্যকে তার বাসায় পাঠাই। পরে সেই পরিবারের প্রয়োজন অনুযায়ী বাজার-সদাই করে দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা