সারাদেশ
করোনা প্রতিরোধ

প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

সান নিউজ ডেস্ক:

দেশে ওষুধ ও মুদি দোকানের সামনের জনসমাগম থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। সব দোকানের সামনে তিন ফুট দূরুত্ব বজায় রেখে বৃত্ত এঁকে দিয়েছেন প্রশাসন থেকে। এ ধরণের সামাজিক দুরত্ব বজায় রাখলে করোনার সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করছে প্রশাসন।

২৬ মার্চ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় এ উদ্যোগ বাস্তবায়ন শুরু করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

প্রথম দিনে এটি কার্যকর করা হয়েছে পটিয়া ও রাউজান উপজেলায়। ক্রেতারা দোকানে এসে এঁকে দেওয়া বৃত্তে দাঁড়াচ্ছেন। সামনের ব্যক্তিটি কেনাকাটা সেরে দোকানের সামনের গোলচিহ্নিত স্থান ত্যাগ করলে পরের জন এসে সেখানে অবস্থান নিয়ে কেনাকাটা করছেন। ফলে ঘর থেকে বের হওয়া লোকজন একে অন্যের সংস্পর্শে আসছেন না।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোকজন যাতে কেনাকাটা করতে এসে একজন আরেকজনের সংস্পর্শে না এসে সেজন্য দোকানের সামনে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমদিন উপজেলার ফকির হাট এবং কাগতিয়া বাজারে ওষুধ এবং মুদি দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়েছি। গোলচিহ্ন মেনে কেনাকাটা করতে স্থানীয়দের আমরা উদ্বুদ্ধ করছি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করেছি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, প্রথমদিন তারা পটিয়া পৌরসভা এলাকায় ওষুধ ও মুদির দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়েছেন।

শুক্রবার উপজেলার শান্তির হাটে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। পর্যায়ক্রমে পুরো পটিয়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা