সারাদেশ

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন নববধূ

নিজস্ব প্রতিনিধি বরগুনা : বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ পালিয়ে গেছেন। ইতি রানী (১৮) নামের ওই গৃহবধূ গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ১২ তারিখে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। বিয়ের পরও ইতি রানী তার আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়।

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইতি। কারণ ফোনে ওই প্রেমিকের দেওয়া মেসেজে লেখা ছিল- ‘আমি আসতেছি’। ইতি পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান।

পুত্রবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় সুজন কর্মকারের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা