সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন উপজেলার হিজুলী এলাকায় এবং অপর ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘সকালে একটি পিকআপ করে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায়। সেসময় ওই পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়ার মৃত‌্যু হয়।’

এদিকে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।’

আজিজুর রহমানের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা