সারাদেশ

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে ২ ট্রাক খালে

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই দুই ট্রাক খালে পড়ে গেছে। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালী খালের ওপর বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় আহত হয়েছেন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার দিকে বোয়ালখালী বেইলি ব্রিজের ওপর দুটি কাঠবোঝাই ট্রাক একসঙ্গে ওঠে যায়।

ধারণক্ষমতার বেশি পণ্য নিয়ে ট্রাক দুটি ওঠায় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। এতে দীঘিনালার সঙ্গে মেরুর ও লংগদু যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। এ ঘটনার পর লংগদু সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ রয়েছে।

দীঘিনালা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী বীরভদ্র চাকমা জানান, ব্রিজে ৫ টনের বেশি যান চলাচল নিষেধ। তারপরও অতিরিক্ত কাঠবোঝাই করা অন্তত ৫০ টন ওজনের দুটি ট্রাক বেইলি ব্রিজে উঠে যায়। এ কারণে দুর্ঘটনা ঘটে। নতুন বিকল্প সেতু নির্মাণ করতে আরও এক মাস সময় লাগতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা