সারাদেশ

সিরাজগঞ্জে নারীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারগু খাতুন (৩৬) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ব্রি আঙ্গারু গ্রামের নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারগু খাতুন ব্রি-আঙ্গারু পূর্ব পাড়ার ইসমাইল সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারগু খাতুন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে আক্রান্ত। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা নারগু খাতুনকে গলা কেটে হত্যার পর লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। শুক্রবার ভোরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা