সারাদেশ

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ছোটপুল নামক স্থানে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার কাজী জানান, সোতাশি গ্রামের রজনী মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল (৪০) রেললাইনের পাশে বসে রোদ পোহাছিল। সে শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে কানে না শোনায় ট্রেনে বাড়ি খেয়ে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. রাজ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা