সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্যবহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী আমিত কুমার বিশ্বাসসহ গণপূর্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা