সারাদেশ

৫শ টাকা না দেয়ায় মাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলায় ৫০০ টাকার জন্য ছেলের রডের আঘাতে আহত মায়ের মৃত্যু হয়েছে। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া মায়ের নাম খোদেজা বেগম (৬০)। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।

নিহতের মেয়ে আছমা বেগম জানান, ৬ ডিসেম্বর রাতে মায়ের কাছে ৫০০ টাকা চায় খোরশেদ মিয়া। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ছেলে তার ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় তার মা বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে সে।

একপর্যায়ে খোদেজা বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোদেজার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানেই বুধবার রাতে মায়ের মৃত্যু হয়।

এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতার খোরশেদ মিয়া বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী কারাগারে আছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা