সারাদেশ

সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে : পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের উন্নয়নের ধারা থেকে নাড়াতে পারবে না বলে জানিয়েছেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ- সবক্ষেত্রেই এগিয়ে গেছে। পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বদলে গেছে পাহাড়ের দৃশ্যপথ।

বাইশারী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে রোববার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উন্নয়নকাজগুলো হচ্ছে- এলজিইডি অর্থায়নে বাইশারী জিসি হতে ঈদগড়বাজার সড়ক উন্নয়ন, ঈদগড় সাপেরঘেরা হয়ে কাগজীখোলা সড়ক নির্মাণ, বাইশারী ইউপি থেকে দোছড়ি ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ, লংগদু থেকে বাকখালী সড়ক নির্মাণ, দোছড়ি ইউপি সড়কে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বাইশারী বাজারে গ্রামীণ বাজান ভবন নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাইশারী ইউনিয়ন কলেজ ভবন নির্মাণ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, নারিচবুনিয়া বৌদ্ধ বিহার নির্মাণকাজ।

অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, এলজিইডির সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী প্রকৌশলী তুসির চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা