সারাদেশ

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাউন্সিলরসহ আসামি পাঁচ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুলের ব্যক্তিগত সহকারী রানা মিয়া। আসামি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, জকিগঞ্জের মহিদপুর গ্রামের মৃত মাসুকুর রহমানের ছেলে হুমায়ুন রশীদ সুমন ওরফে এইচ আর সুমন, উপশহর এফ ব্লকের ৪ নম্বর রোডের কামাল উদ্দিন, জকিগঞ্জের হাসিতলা সোনাসর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে কাজী জুবায়ের আহমদ ও এহসান আহমদ।

মামলার এজাহার রানা উল্লেখ করেন, গত রোববার দৈনিক একাত্তরের কথায় ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে নিয়ে প্রকাশিত ‘ভয়ে চুপ উপশহর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এর জের ধরে পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজকে সামাজিকভাবে হেয়প্রতিপন্নের পাশাপাশি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করা হয়।

এছাড়াও মামলার আসামিরা তাদের ফেসবুক আইডিতে বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালায়। এতে তারা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে তাদের অশ্লীল সংলাপ, অডিও, ভিজ্যুয়াল চিত্র, ভিডিও প্রকাশ করে তাদের পরিবারের সদস্যদের সম্মান ক্ষুন্ন করে।

এছাড়াও মঙ্গলবার কয়েকটি অনলাইন চ্যানেলে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম সাক্ষাৎকারের দৈনিক একাত্তরের কথার প্রকাশক ও সম্পাদককে নিয়ে অশ্লীল বক্তব্য প্রকাশ করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা। তিনি বলেন, কাউন্সিলর সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে রানা মিয়া নামক এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।

এছাড়াও মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা