সারাদেশ

মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় মায়ের আঙুল কাটল বখাটেরা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মায়ের আঙুল কেটে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় ৬ জনকে আসামি করে ২৯ নভেম্বর ছাতক থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারীর দেবর। মামলা হলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো নাজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে। বখাটেরা মেয়েটির মায়ের আঙুল কেটে দিয়েছেন এটা সত্যি খুব দুঃখজনক। অভিযান চলছে, যে কোনো সময় গ্রেফতার হবে আশা করি।

মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসীর স্ত্রী গোবিন্দগঞ্জে যাওয়ার জন্য তার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হন। রাস্তার অপরপাশে দাঁড়িয়ে থাকা একই গ্রামের আনোয়ার ও মিন্টু মিয়া স্কুলপড়ুয়া মেয়েটিকে উত্ত্যক্ত করছিল।

এসময় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন মা। বখাটেরা ওই নারীর ওপর হামলা চালিয়ে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয় ও ওই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে ডান হাতের হাড় ভেঙে ফেলে এবং একটি আঙুল কেটে দেয়। আহত নারীকে প্রথমে ছাতক কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা