সারাদেশ

সিলেটে আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ির ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে।

সিলেট মহানগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির সময় বাড়িতে নাদেল বা তার পরিবারের কেউ ছিলেন না।

নাদেলের কক্ষের তালা ভাঙলেও কোন মালামাল খোয়া যায়নি। তবে বাড়িটির নিচতলার ভাড়াটিয়ার কক্ষ থেকে কিছু মালামাল খোয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত চুরিকৃত মালামালের বিবরণ জানাতে পারেনি তারা।

রাত ১২টার পর এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে নাদেলের মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

শনিবার দুুপুরে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন সান নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বাড়িটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, নিচতলার ভাড়াটিয়ার বাসা থেকে কিছু মালামাল চুরি হলেও তারা এখনো কোন অভিযোগ না দেয়ায় তার সঠিক বিবরণ জানা যায়নি। তারা একবার ১০ ভরি, আরেকবার ১৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে মৌখিকভাবে জানান। লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা