সারাদেশ

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের আর নেই

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়াত বেগম রাজিয়া নাসেরের ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। মেঝ ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। বাকি দুজন হলেন- নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু। দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী বেগম রাজিয়া নাসের স্বামীর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ওইদিন শেখ আবু নাসেরও খুন হন। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিবেশে তিনি ৫ ছেলে ও ২ মেয়েকে আগলে রেখেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী।

অনুরূপ শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

বেগম রিজিয়া নাসের এর নামাজে জানাযা আজ বাদ যোহর বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা