সারাদেশ

মানবিক কাজে পুলিশকে অগ্রনী ভূমিকা রাখতে হবে : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, “মানবিক কাজে পুলিশকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। খারাপ কাজকে জায়েজ করার চেষ্টাকারীদের বরদাস্ত করা হবে না।”

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “অনৈতিক চিন্তা লালন করে ‘গোজামিল’ দিয়ে পুলিশ বাহিনীতে থাকার দিন শেষ। বিবেক জাগ্রত করে প্রতিটি পুলিশ সদস্যকে সমাজ সেবার ব্রত নিয়ে জনবান্ধব সেবায় এগিয়ে আসতে হবে।”

মামলা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে সে বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে হবে। জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে মানবাধিকার ক্ষুন্ন না করে নির্ভেজাল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ দমন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে।”

সভার শুরুতেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া বিএমপির সিনিয়র সহকারী কমিশনার আনিসুল করিমকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা শেষে বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ কমিশনার মোঃ জুলফিকার আলি হায়দার, আবু রায়হান মুহাম্মদ সালেহ্, মোঃ মোকতার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মোঃ খাইরুল আলম, খাঁন মুহাম্মদ আবু নাসের প্রমূখ।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা