সারাদেশ

বাঘাইছড়িতে মধ্যরাতে প্রচণ্ড গোলাগুলি

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : মধ্যরাতে গুলির শব্দে কেঁপে উঠেছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক এগারোটা থেকে বারোটা পর্যন্ত উপজেলার তালুকদার পাড়া ও বাবুপাড়া এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়।

বাঘাইছড়ি থানা পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কাদের মধ্যে, কী কারণে এই বন্দুকযুদ্ধ হয়েছে, সেই সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আশরাফউদ্দিন জানান, রাতে প্রায় এক ঘণ্টা ধরে আমরাও প্রচণ্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। কিন্তু এত রাতে সেখানে যাওয়া সম্ভব নয়। কোনো হতাহতের খবরও আমাদের কাছে আসেনি। সকাল হলে জানা যাবে সেখানে কী হয়েছে।

একটি আঞ্চলিক দলের সঙ্গে যুক্ত দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রাতে বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) ঘাঁটিতে হামলা চালাতে আসে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একদল সশস্ত্র ক্যাডার। এই সময় আগাম খবর প্রতিরোধ গড়ে তোলে সংস্কারপন্থীরা। তখন দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

এই ব্যাপারে যোগাযোগ করেও আঞ্চলিক দলগুলোর কোনো দায়িত্বশীল মুখপাত্রের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাঘাইছড়ির স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন জানান, আমরা প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের তথ্য জেনেছি। গুলির প্রচণ্ড শব্দে উপজেলাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। কোনো পক্ষই এ পর্যন্ত আহত বা নিহত হওয়ার কোনো তথ্য জানায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় এই উপজেলায় পাহাড়ের বিবাদমান চারটি আঞ্চলিক দলের সবগুলোরই উপস্থিতি আছে। ফলে প্রায়ই এখানে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার সময় সরকারি গাড়ি বহরে সশস্ত্র হামলায় আটজন সরকারি কর্মচারী মারা যান।

বর্তমানে এই উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় নেতা সুদর্শন চাকমা। এর আগের চেয়ারম্যান ছিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বড় ঋষি চাকমা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা