সারাদেশ

প্রধানমন্ত্রী হাওরের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক : পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি হাওরের উন্নয়নের প্রকল্প নিয়ে গেলেই তা পাস করার ব্যাপারে কোনও দ্বিমমত প্রকাশ করেন না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা আমাদের, আমরা সবাই মিলেমিশে এ জেলার উন্নয়ন করবো। আমি কোনো অঞ্চলিকতাকে প্রধান্য দেইনি বরং সারা জেলার উন্নয়ন চিন্তা করছি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ মোড়ে ছাত্র-জনতার বিশাল সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জ শহর থেকে পাগলা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে সব সরকারি স্থাপনায় ভরে যাবে। হাওরে অভিনব পরিবর্তন আসবে। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত সড়ক হবে তার মধ্যে ১৭ কিলোমিটার উড়াল সড়ক হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার যেখানে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হচ্ছে, সারা জেলার মানুষের সুবিধাজনক স্থান এটি। সুনামগঞ্জ-সিলেট সড়কের যে স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন করে প্রস্তাব করা হয়েছে। সেটিও সকলের মধ্যবর্তী স্থানে এবং সবচেয়ে উঁচু জমি। সুনামগঞ্জ হাওর ও কৃষি নির্ভর জেলা এখানে কৃষি ইনস্টিটিউট, মাছ সুরক্ষার জন্য নানা ধরনের প্রকল্প আমরা শিগগিরই গ্রহণ করবো।

আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদসহ জেলার ১১ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা